ন্যান্সি পেলোসি‘র ভিডিও সরাবে না ফেসবুক
মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার এবং ডেমোক্র্যাটিক নেতা ন্যান্সি পেলোসি’র বিব্রতকর ভিডিও ক্লিপ সরাতে অস্বীকৃতি জানিয়েছে ফেসবুক। অনেকটা মাতালের মতো ধীর ও জড়তাময় ভাষায় নসিহত করা বক্তব্যটির একটি ক্লিপ ভাইরাল হওয়ার পর এটি মুছে ফেলা হবে না বলে জানিয়েছেন ফেসবুক মুখপাত্র। ভিডিওটি ২৫ লাখ বারের বেশি দেখা হয়েছে।
ফেসবুক বলছে, বাকস্বাধীনতাকে কবুল করা এবং ভুয়া খবর ছড়ানো প্রতিরেধ করা- এ দুয়ের মধ্যে (ভিডিওটিতে) একটি উত্তেজনা আছে। আমরা এই দুইয়ের মধ্যে ভারসাম্য আনতে কঠোর পরিশ্রম করছি। স্বাধীন মত এবং প্রকৃত সম্প্রদায়কে নিরাপদ রাখাতে উৎসাহিত করছি।
ফেসবুক মুখপাত্র বলেছেন, আমরা বিশ্বাস করি, অমানবিক বিষয়বস্তুর পরিবেশন কমাতে গিয়ে এই ভারসাম্যকে আঘাত করা যাবে না। আর ফেসবুকে কিছু প্রকাশ করতে দেয়ার অর্থই তা বিনিময় নয়। অন্যভাবে বললে, আমরা মুক্ত মত প্রকাশের জন্য পোস্ট করার ক্ষেত্রে অনুমতি দেই। কিন্তু এগুলো আমরা নিউজ ফিডের শীর্ষে দেখাতে চাচ্ছি না।
তিনি বলেন, ফেসবুকের বেশকিছু "বিকাশমান" নীতির মতোই, ভবিষ্যতে ফেসবুক এই অবস্থান বদলে ক্লিপটি মুছে ফেলবে এবং অন্যরা এটি পছন্দ করবে বলে আমি বিশ্বাস করি। ঘটনাক্রমে ইউটিউব ইতিমধ্যে সে পদক্ষেপ নিয়েছে।
কিন্তু, এটা কোন ব্যাপার না। খুব দেরি হয়ে গেছে। সময়ের পরতে পরতে আমরা দেখিছে এবং শিখেছি এবং সবশেষে অনলাইন প্লাটফর্মের মেনুপুলেশসনের ক্ষেত্রে কিছুটা হলেও উন্নতি হয়েছে- যোগ করেন তিনি।